1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় বাইক চালাতে গিয়ে ট্রাকের নিচে পড়ে যুবক নিহত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন।

বগুড়ায় বাইক চালাতে গিয়ে ট্রাকের নিচে পড়ে যুবক নিহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় ড্যান্সিং প্যাটার্নে বাইক চালাতে গিয়ে ট্রাকের চাকার নিচে ঢুকে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর অজ্ঞাতনামা এক আরোহী। রবিবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানান, চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৭৯৩৭) ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর সোয়া ১টার দিকে ড্যান্সিং প্যাটার্নে মোটরসাইকেল চালিয়ে একই দিকে যাচ্ছিলেন দুই যুবক। বি-ব্লক এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেলটি ট্রাকের পিছনের চাকার নিচে ঢুকে পড়ে। সাথে সাথে মোটরসাইকেলে আগুন ধরে যায়। আগুনে ট্রাকের চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত হন। শেরপুর হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান, আহত যুবককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট