1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ কর্তৃক ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ ০২ জন আসামি আটক - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ কর্তৃক ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ ০২ জন আসামি আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনির হোসাইন সঙ্গীয় ফোর্স বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনাকালে ২৩/১২/২০২৫ খ্রি. রাত আনুমানিক ২৩.৪০ ঘটিকার সময় জানতে পারেন, বন্দর থানাধীন শান্তিনগর খেলার মাঠ সংলগ্ন পশ্চিম পাশে জুয়েল-এর নৌযান শ্রমিক কর্মচারী অফিসের সামনে ফাঁকা জায়গায় স্থানীয় লোকজন ১. মোঃ লিজান (২০), পিতা- মোঃ জাকির হোসেন, মাতা- হেলেনা বেগম এবং ২. মোঃ টিটু (৪০), পিতা- তাওলদ হোসেন, মাতা- মৃত জরিনা বেগম, উভয় সাং-শান্তিনগর প্রাইমারি স্কুলের সংলগ্ন মদনগঞ্জ ১৯নং ওয়ার্ড, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জদেরকে আটক করে রেখেছে। তাৎক্ষণিক এসআই (নিঃ) মনির হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ব্যক্তিদেরকে হেফাজত নেন এবং তাদের দেহ তল্লাশি করে (i) ০১ (এক) টি পুরাতন ব্যবহৃত মরিচাযুক্ত পিস্তল, (ii) ০১ (এক) টি ম্যাগাজিন (iii) ম্যাগাজিনের ভিতর রক্ষিত ০২(দুই) রাউন্ড গুলি উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি নিজেদের হেফাজতে রাখার বিষয়ে দোষ স্বীকার করে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট