1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে দুইজন নিহত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে দুইজন নিহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় ভটভটি চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘি উপজেলার চাটখৈর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার আমগ্রাম খানপুর গ্রামের রফিকুল ইসলাম (৫৫) ও একই গ্রামের চঞ্চল (৪৫) আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আতাউর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায় সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়াগামী একটি ট্রাক আঞ্চলিক মহাসড়কে একটি ভটভটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে ভটভটিতে সড়কের পার্শ্বে উল্টে যায়। ভটভটি চালক চঞ্চল এবং যাত্রী রফিকুল ভটভটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দুইজন উদ্ধার করে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট