
মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই(নিঃ) আশিকুর রহমান, এসআই/ সৌমিত্র সাহা, এসআই(নিঃ) মোঃ আশরাফুল ইসলাম, এএসআই/মোঃ আবু আল ইমরান, এএসআই/মোঃ মোত্তালেব হোসেন সকলেই জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আজ ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল ১৬:২৫ ঘটিকায় দর্শনা থানাধীন দর্শনা রেলবাজার মজিদ মার্কেটে বাবু এর খেলনা দোকানের মধ্যে আসামী ১। মোঃ আব্দুর রউফ @ বাবু (৫০), পিতা-মৃত রস্তম আলী, মাতা-মৃত রাবেয়া খাতুন, সাং-ইসলাম বাজার, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা’কে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ২০০০(দুই হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।