1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড তাজা গুলিসহ আটক-১ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড তাজা গুলিসহ আটক-১

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড তাজা গুলিসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ০৫ মিনিটে মহানগরীর গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার বগারটেক চায়না ফ্যাক্টরি গলির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় মিয়া কসাইয়ের ভাড়াকৃত রুম থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন মিয়া ঢাকা মহানগরের হাতিরঝিল থানার মগবাজার নয়াটোলা (২০৬ নং বাসা) এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, সে এলাকায় ‘মিয়া কসাই’ নামে পরিচিত।

ইতিপূর্বে তার বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এবং শাহজাহানপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় গাছা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে এবং অবৈধ অস্ত্রের উৎস ও সম্ভাব্য সহযোগীদের শনাক্তে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট