1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর খিলক্ষেত থানা পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজা,ইয়াবা,এক লক্ষ টাকাও মোটরসাইকেলসহ ২ মাদক কারবারী আটক - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত থানা পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজা,ইয়াবা,এক লক্ষ টাকাও মোটরসাইকেলসহ ২ মাদক কারবারী আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান ৪০ কেজি গাঁজা, ১৭৫ পিস ইয়াবা, নগদ ১ লক্ষ ১৯ হাজার ৬০ টাকা, ২টি ওয়াকিটকি সেট, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি ট্রলি ব্যাগ ও ২টি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইমতিয়াজ (২৬) ও ২। রামিম হোসাইন বাবু (৩০)।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) রাত ১১:৫০ ঘটিকায় খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকার ১৩ নং রোডের ১৮ নং ভবনের তৃতীয় তলার কতিপয় মাদক কারবারি  অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান চালায় খিলক্ষেত থানা পুলিশের টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়  ৪০ কেজি গাঁজা, ১৭৫ পিস ইয়াবা, নগদ ১ লক্ষ ১৯ হাজার ৬০ টাকা, ২টি ওয়াকিটকি সেট, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি ট্রলি ব্যাগ ও ২টি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।  এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন আইনে দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারির সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর খিলক্ষেত  এলাকায় বিক্রি করতো মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট