
মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, দোহার থানা জনাব মোঃ আবু বকর সিদ্দিক এর তত্ত্বাবধায়নে এসআই (নিঃ) মোঃ এইচ এম ইমন এর নেতৃত্বে গত ইং-০৫/০১/২০২৬ খ্রিঃ তারিখ দোহার থানা এলাকায় উক্ত বিশেষ অভিযানে ঘটনাস্থল হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। মিজানুর রহমান @ মির্জা (৪৫), পিতা- মৃত ফরিদ চোকদার, মাতা- মৃত রাহিমা, সাং- ঝনকি (উত্তর), থানা- দোহার, জেলা- ঢাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।