1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিএমপি’র কোতোয়ালী থানার অভিযানে অস্ত্র, ডাকাতি ও চুরিসহ ডজনখানেক মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী মোঃ সাঈদ হোসেন প্রকাশ বুলেট গ্রেফতার - নব দিগন্ত ২৪
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

সিএমপি’র কোতোয়ালী থানার অভিযানে অস্ত্র, ডাকাতি ও চুরিসহ ডজনখানেক মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী মোঃ সাঈদ হোসেন প্রকাশ বুলেট গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আসামি সাঈদ হোসেন প্রকাশ বুলেট দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানাবিধ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংগঠিত করে আসছিল। উক্ত আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দ্রুত বিচার আইনে ডজনখানেক মামলা থাকলেও সে বেপরোয়াভাবে একের পর এক অপরাধ সংঘটিত করে জনমনে ভীতি সঞ্চার করে আসছিল।

এ প্রেক্ষিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ লুৎফুল আহসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ০৮/০১/২০২৬ ইং তারিখ রাত ২৩.৩০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড় এলাকা হতে কুখ্যাত সন্ত্রাসী ০১। সাঈদ হোসেন প্রকাশ বুলেট (২৬), পিতা—আবু সৈয়দ,
মাতা—তাহমিনা আক্তার, স্থায়ী ঠিকানা—কেশুয়া, মোস্তাক সওদাগরের বাড়ি, ৫নং ওয়ার্ড, থানা—চন্দনাইশ, জেলা—চট্টগ্রাম, বর্তমান ঠিকানা—আইস ফ্যাক্টরি রোড, মিজানের ভাড়া ঘর, থানা—সদরঘাট, জেলা—চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বর্ণিত আসামির নামে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই ও চুরিসহ ১০ (দশ)টির অধিক মামলা রুজুর তথ্য পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট