1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় নিখোঁজের একদিন পর ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোর শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বগুড়ায় নিখোঁজের একদিন পর ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় নিখোঁজের একদিন পর ধান ব্যবসায়ীর মরদেহ করা হয়েছে। রবিবার সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে রাস্তার পাশের একটি জমি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম হামিদুল মণ্ডল(৪৫)৷ তিনি ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মমতাজ মণ্ডলের ছেলে এবং পেশায় ধান ব্যবসায়ী ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) বিকেলে হামিদুল মণ্ডল বাজারের উদ্দেশ্যে টাকা কালেকশনে বের হন। তবে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারে উৎকণ্ঠা বিরাজ করছিল। পরদিন রবিবার সকালে গ্রামের পাশের একটি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শেরপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হামিদুলের দুলাভাই সাংবাদিকদের জানান, তিনি দীর্ঘদিন ধরে ধানের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রায় প্রতিদিনই টাকা সংগ্রহের কাজে বের হতেন। শুক্রবারও একই উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, প্রাথমিকভাবে মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট