1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দেবহাটা থানাধীন ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত: - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

দেবহাটা থানাধীন ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত:

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
অদ্য ১২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে দেবহাটা থানাধীন ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এলাকার সর্বস্তরের জনসাধারণের সাথে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অনলাইন জুয়া, মাদকদ্রব্যের অপব্যবহার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ সামাজিক অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়।

এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে এবং অপরাধমুক্ত, মানবিক ও নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন যে কোন অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা সন্দেহজনক বিষয় সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব এস‌এম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মিথুন সরকার, সহকারী পুলিশ‌ সুপার (দেবহাটা সার্কেল), জনাব মোঃ বায়েজীদ ইসলাম, অফিসার ইনচার্জ, দেবহাটা থানা, জনাব মোহাম্মদ জাকির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট