1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে প্রায় চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডাইমন্ড সহ ভারতীয় নাগরিক আটক যশোর শার্শা উপজেলার পিআইও রঞ্জুর বিরুদ্ধে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ তদন্তের দাবি বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর বগুড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বগুড়া শিবগঞ্জে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার ১০ টি মাদক মামলার আসামী জাফর হাওলাদার ২৮ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ খুলনা ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৯,১৮০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে প্রায় চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
১৯ জানুয়ারি ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কুশখালি, মাদরা, হিজলদী বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় চার লক্ষ টাকার ঔষধ এবং ভারতীয় পাতার বিড়ি আটক করে।

কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১২/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশানঘাট নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৪/৪ এস হতে আনিুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হিজলদী আমবাগান নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ০৯ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেতুলতলা নামক স্থান হতে ১,০৫,০০০/ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর মাধোপকাটি নামক স্থান হতে ৪৩,০০০/- টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি আটক করে।

সর্বমোট=৩,৯৩,০০০/-(তিন লক্ষ তিরানব্বই হাজার টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট