1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতে ইসলামীর লক্ষঃ শার্শা কায়বা মাঠে মাওলানা আজিজুর রহমান - নব দিগন্ত ২৪
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতে ইসলামীর লক্ষঃ শার্শা কায়বা মাঠে মাওলানা আজিজুর রহমান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ যশোর ৮৫/১ শার্শা আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেছেন, দেশের মানুষ আর দুর্নীতি, অনিয়ম ও দুঃশাসনের বোঝা বইতে চায় না। জনগণ এখন ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার স্পষ্ট দাবি তুলেছে। এই জনগণই আমাদের শক্তি, তাদের প্রত্যাশা পূরণ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য।

শনিবার বিকেলে উপজেলার কায়বা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চালিতাবাড়ীয়া হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আজিজুর রহমান বলেন, একটি রাষ্ট্র তখনই টেকসই উন্নয়নের পথে এগিয়ে যায়, যখন সেখানে ন্যায়বিচার নিশ্চিত হয় এবং রাষ্ট্রযন্ত্র জনগণের কাছে জবাবদিহিমূলক থাকে। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণের রাজনীতি দেশকে বারবার পিছিয়ে দিয়েছে; এই অবস্থার পরিবর্তনে নৈতিক ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতা দখলের রাজনীতিতে নয়, বরং দায়িত্বশীল ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের রাজনীতিতে বিশ্বাস করে। সমাজের প্রান্তিক মানুষ থেকে শুরু করে তরুণ সমাজ—সবাইকে সঙ্গে নিয়েই একটি শান্তিপ্রিয়, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

কায়বা ইউনিয়ন জামায়াতের আমির আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান ও যশোর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, যশোর জেলা বাংলাদেশ খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নির্বাচনী এই জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় জনগণের উপস্থিতিতে পুরো চালিতাবাড়ীয়া এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে পরিণত হয়।

নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক জামায়াত নেতা-কর্মী, সমর্থক এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট