1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় ২৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ তথ্য জানান ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। বগুড়া মহিলা ডিগ্রি কলেজে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সদর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে লক্ষ্যে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি জানান, নির্বাচন উপলক্ষে বগুড়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিজিবির দায়িত্বপূর্ণ দুটি জেলার ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে ১৬টি বেইজ ক্যাম্পে ৩৩ প্লাটুন সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। এরমধ্যে শুধু বগুড়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে ২৪ প্লাটুন বিজিবি সদস্য ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে। বাকি ৯ প্লাটুন সদস্য নওগাঁ জেলার সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করছেন।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা বদ্ধপরিকর। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম এবং বেইজ ক্যাম্প কমান্ডার সুবেদার মাফুজুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট