1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় পারিবারিক বিরোধের জেরে শাশুড়িকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চুড়ামনকাটি ব্যারাক অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত রাবেয়া খাতুন (৪০) চুড়ামনকাটি গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত যুবকের নাম অমিত (২৫)। তার বাড়ি রাজশাহী জেলার কোনো এলাকায় বলে জানা গেলেও বিস্তারিত ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, কয়েক মাস আগে অমিতের সঙ্গে রাবেয়া খাতুনের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন অমিত। প্রায় তিন মাস আগে পরিবারের সদস্যরা মেয়েকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন।

সোমবার বিকেলে অমিত হঠাৎ শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় রাবেয়া খাতুন বাধা দিলে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অমিত তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে রাবেয়ার গলায় আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট