1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত - নব দিগন্ত ২৪
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শার্শা – ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর নির্বাচনী পথসভা ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারী ২০২৬) বিকাল সাড়ে ৪ টার সময় উলাশী ইউনিয়ন এর ধলদা মাধ্যমিক বিদ্যালয়ের বলফিল্ড মাঠ প্রাঙ্গণে ৯ নং উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে , উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও রুহল আমিন এর সঞ্চালনায় উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠান টি শুরু হয়।

এ নির্বচনী প্রচারনা পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এবং ৯নং উলাশী ইউনিয়নের সকল ভোটার রা অঙ্গীকার করে বলেন, নুরুজ্জামান লিটন মানুষ তাই আমরা সকলে মিলে তার প্রতীক ধানের শীষেই ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠাবো।

এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর–৮৫/১ শার্শা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে। আমার নেতা তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আপনাদের সকলের জন্য একটি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া অঙ্গীকার করেছেন। তাই ১২ তারিখের সারাদিন ধানের শীষে ভোট দিবেন।

এ পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মহসিন কবির,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক ২ সালাউদ্দিন আহমেদ,
সহ সভাপতি আব্দুল মজিদ,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি ইদ্রিস মালেক,শার্শা উপজেলা সেচ্ছাসেবকদল সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক মোইমেনুল সাগর,বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ৯ নং উলাশী ইউনিয়ন এর সকল ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট