1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড - নব দিগন্ত ২৪
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৪৫ পিচ Tapentadol Tablets উদ্ধারসহ আটক-১ যশোর বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রা এলাকায় অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড যশোর মনিরামপুর থানার রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদঘাটন শুটার সহ আটক ০২ (দুই) জন , হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি, চাকু ও মোটরসাইকেল উদ্ধার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন জেলা পুলিশ, সাতক্ষীরা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতিকৃতিতে জেলা পুলিশ কুষ্টিয়ার শ্রদ্ধা নিবেদনঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিতঃ ঢাকা জেলার সাভার থানাধীন ঝাউচর ও আমিনবাজার পাঁচগাছিয়া এলাকা অভিযানে হেরোইন ও গাঁজাসহ আটক-২ মাহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কুশখালি ও মাদরা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ আটক করে।

কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশান ঘাট নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৯ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেতুলতলা নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট=২,১০,০০০/-(দুই লক্ষ দশ হাজার টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট