1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নরসিংদী জেলার সদর উপজেলায় বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত বিপুল পরিমাণ পণ্য ধ্বংস ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণের প্রশাসন কুষ্টিয়া ও বিএসটিআই মোবাইল কোর্টের অভিযান বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ বিপদে বগুড়া নন্দীগ্রামে নির্বাচনপূর্ব সহিংসতার ঘটনায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৪৫ পিচ Tapentadol Tablets উদ্ধারসহ আটক-১ যশোর বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রা এলাকায় অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি

যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে সকল ছাত্র- ছাত্রীদের অভিভাবকদের অংশগ্রহনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, পুলিশ সুপার, যশোর ও সভাপতি (পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর) মহোদয় ।

পুলিশ সুপার মহোদয় অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার মান, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি ও শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে অভিভাবকদের মতামত ও পরামর্শ আহ্বান করেন।

প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় পরিচালনা বা পাঠদানে যদি কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি বা অভিযোগ থেকে থাকে, তবে তা নির্দ্বিধায় কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান। তিনি আশ্বাস প্রদান করেন যে, অভিভাবকদের প্রদত্ত গঠনমূলক পরামর্শ ও নির্দেশনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, “আপনাদের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।”

উক্ত সভা পরিচালনা করেন জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), যশোর।

সভাটি পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ইতিবাচক আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট