1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বাংলাদেশ পুলিশে সুদীর্ঘ ৩৯ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে মাগুরা জেলার পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান উদ্যোগে এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী বিদায় সংবর্ধনা - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা সহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বাংলাদেশ পুলিশে সুদীর্ঘ ৩৯ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে মাগুরা জেলার পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান উদ্যোগে এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী বিদায় সংবর্ধনা নির্বাচিত মেয়র না থাকায় বেনাপোল পৌরসভা এলাকায় খেলাধুলা ও মাদক নির্মুলে কোন ব্যবস্থা নেই বগুড়ায় ১৪০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বগুড়ায় সেমাই তৈরী কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা নরসিংদী জেলার সদর উপজেলায় বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত বিপুল পরিমাণ পণ্য ধ্বংস ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণের প্রশাসন কুষ্টিয়া ও বিএসটিআই মোবাইল কোর্টের অভিযান বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ বিপদে বগুড়া নন্দীগ্রামে নির্বাচনপূর্ব সহিংসতার ঘটনায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার

বাংলাদেশ পুলিশে সুদীর্ঘ ৩৯ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে মাগুরা জেলার পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান উদ্যোগে এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী বিদায় সংবর্ধনা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশে সুদীর্ঘ ৩৯ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে এএসআই মোঃ ছাইফুর রহমান অবসরোত্তর ছুটি (পিআরএল)-এ গমন করেন।

এই উপলক্ষে মাগুরা জেলার পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান মহোদয়ের উদ্যোগে সহকর্মী পুলিশ সদস্যদের পক্ষ থেকে তাকে প্রদান করা হয় এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী সংবর্ধনা। এ সময় তার ব্যবহৃত গাড়িটি ফুল ও বেলুন দিয়ে সুসজ্জিত করা হয় এবং সম্মানের সঙ্গে ওই গাড়িতেই তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এমন সম্মান ও ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই পুলিশ সদস্য। সরকারি বিধি মোতাবেক তিনি এক বছরের অবসরোত্তর (পিআরএল) ছুটিতে গমন করেন। চাকরির শেষ দিনে সহকর্মীদের পক্ষ থেকে এই বিশেষ সম্মাননা তাকে স্মরণীয় করে রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরাসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট