1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাতক্ষীরা সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলার সদর উপজেলায় ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্টের অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে জরিমান বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া এর সমন্বয়ে নওগাঁ জেলার সদর উপজেলায় ০১টি মোবাইল কোর্টের অভিযান সলঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের আগুন : মালামাল ভস্মীভূত বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে আলোচনায় যারা নারায়নগঞ্জ রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্র ও ১টি হায়েস গাড়ি, ১টি খেলনা ওয়াকি-টকি সহ ২ জন ডাকাত গ্রেফতার এবং ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার সাতক্ষীরা সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ উত্তরা, ঢাকা এবং বিএসটিআই, গাজীপুর এর যৌথ উদ্যোগে টঙ্গী এলাকায় একটি মোবাইল কোর্টের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমান ফরিদপুর রাজবাড়ি জেলার সদর ও গোয়ালন্দ উপজেলায় একটি বিএসটিআই সার্ভিল্যান্স অভিযান খুলনা নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাক ব্যাজ পরালেন পুলিশ কমিশনারঃ বগুড়া সান্তাহারে রমজানে বাজার মনিটরিংয় ব্যবসায়ীদের জ‌রিমানা

সাতক্ষীরা সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা এবং হিজলদী বিওপি এর আভিযানিক দল কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ, শাড়ি ও নেহা মেহেদী আটক করে।

গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ৪/১৪ এস হতে আনুমানিক ০২ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছুরি ঘাটা নামক স্থান হতে ২২,৫০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৪ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১২ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা মাঠ নামক স্থান হতে ১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় নেহা মেহেদী আটক করে।

এছাড়া হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৪/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ঔষধ আটক করে।

আভিযানিক দল সর্বমোট=২,০৭,৫০০/-(দুই লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট