1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফরিদপুর জেলার সদর উপজেলায় ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্টের অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে জরিমান - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ফরিদপুর জেলার সদর উপজেলায় ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্টের অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে জরিমান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভোক্তা সাধারণের জন্য স্বাস্থ্যসম্মত ও গুণগত মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে অদ্য ২৫.০২.২০২৬ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলা প্রশাসন, বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর, ফরিদপুর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত “টাস্কফোর্স” এর পরিচালনায় ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ

১. কাচ্চি সুলতান, মসজিদ বাড়ী সড়ক, নিলটুলী, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সম্বলিত মোড়ক বিহীন ঘি ব্যবহার এবং ফিরনি ও বোরহানি বিক্রয় করায় “নিরাপদ খাদ্য আইন-২০১৩” মোতাবেক ১,০০,০০০/- জরিমানা করা হয়।

২. পাল সুইটস, নিলটুলী, কালি মন্দিরের পার্শ্বে, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে উৎপাদিত সুইটমিট পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে পণ্য বিক্রয় ও বিতরণ করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” মোতাবেক ২,০০০/- জরিমানা করা হয়।

৩. হানিফ বিরানী, মসজিদ বাড়ী সড়ক, নিলটুলী, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” মোতাবেক ৫,০০০/- জরিমানা করা হয়।

৪. নিউ ফুড পার্ক, ঝিলটুলী, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ব্রেড ও আইসললি পণ্য পাওয়া যাওয়ায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” মোতাবেক ২,০০০/- জরিমানা করা হয়।

৫. আল মদিনা বিরিয়ানী হাউজ, নিলটুলী, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের স্বাস্থ্য সনদ পাওয়া না যাওয়ায় “বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪” মোতাবেক ৫,০০০/- জরিমানা করা হয়।

৬. আল্লাহর দান, নিলটুলী, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের স্বাস্থ্য সনদ পাওয়া না যাওয়ায় “বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪” মোতাবেক ৩,০০০/- জরিমানা করা হয়।

৭. মেসার্স সরকার ফার্মেসী, নিলটুলী, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যাওয়ায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” মোতাবেক ৩,০০০/- জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি জনাব নুঝাত তাবাসসুম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর; জনাব মোঃ তন্ময় ইসলাম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর এবং জনাব দীপ্ত চক্রবর্তী, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খালিদ হাসান, পরিদর্শক (মেট), বিএসটিআই, ফরিদপুর ও প্রকৌঃ এস এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর উপস্থিত ছিলেন।

জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট