1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সলঙ্গায় ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষে যুবক নিহত বিদায় সংবর্ধনা সময়ের নিয়মে বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু মন চায় না দিতে বিদায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে লুণ্ঠিত ২১ লক্ষ টাকা উদ্ধারসহ ১জন ডাকাত আটক দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মাটিডালি বিমান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকা থেকে ঢাকাগামী নাবিল পরিবহন এর একটি যাত্রীবাহী বাসে দু’জন যাত্রীবেশে বিপুল পরিমাণ গাঁজা বহন করছে – এমন গোপন তথ্য পায় বগুড়া সদর থানা পুলিশ। ‎সংবাদের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে বাসে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীর কাছ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে জব্দ করা মাদকদ্রব্য থানায় নিয়ে যাওয়া হয়। ‎গ্রেফতারকৃতরা হলেন – মোঃ শওকত আলী (৩৮), পিতা: মৃত তপসের আলী এবং তার স্ত্রী মোছাঃ আবেদা বেগম (৩১)। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মৈদম মহিদাশ গ্রামে। ‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে বিভিন্ন রুটে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট