1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় জামায়াত নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়ায় জামায়াত নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
বগুড়ায় জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত নেতা হাফেজ মাওলানা সাইফুল ইসলাম (৪১) হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। রবিবার রাতে ধুনট উপজেলার মোহনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা- হলেন ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রম (৩২) ও মোছা. বেবী খাতুন (৫২)। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ ছুরি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সাইফুল ইসলাম শহরের মাহবুবনগর এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন এবং ব্যবসা করতেন। এছাড়া সাইফুল জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বে ছিলেন। র‍্যাব কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, গত ১ মার্চ বিকেলে বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া মৌজার মাহবুবনগর শাহী ঈদগাহ মাঠসংলগ্ন নিজ জমিতে চারজন রাজমিস্ত্রি নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা সেখানে এসে কাজ বন্ধ রাখতে বলেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইয়ার মোহাম্মদ কোমর থেকে একটি ছুরি বের করে সাইফুল ইসলামের তলপেটে আঘাত করেন বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন সাইফুল ইসলামকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। তবে পথে ওই দিন রাত সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের দুলাভাই আলী আজম (৪৫) বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় কয়েকজনকে আসামি করা হয়। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট