1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় স্টেশন রোডে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়ায় স্টেশন রোডে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের অন্যতম ব্যস্ত এলাকা স্টেশন রোডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সাদ্দাম হোসেন (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাতে বিআরটিসি মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহত সাদ্দাম হোসেন জেলার শাজাহানপুর উপজেলার লতিপুর মধ্যপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সাদ্দাম হোসেন স্টেশন রোড এলাকায় অবস্থান করছিলেন। এসময় হঠাৎ একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সাদ্দাম মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, সাদ্দামের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “হামলায় জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। তবে কী কারণে এই হামলা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।” তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার পর থেকে স্টেশন রোড এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের কেন্দ্রস্থলে এমন প্রকাশ্য হামলায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট