1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার বাদ আছর সলঙ্গা বাজারের হাজী ইসহাক আলী মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।ইফতার মাহফিলকে কেন্দ্র করে  সংগঠনের উন্নয়ন কার্যক্রম এবং সাংবাদিকদের বাৎসরিক ভ্রমণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রিপোর্টার্স ইউনিটির অন্যতম সদস্য ‘দৈনিক সংগ্রাম’ প্রতিনিধি ফারুক আহমেদ।
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে সাহেদ আলী বলেন, “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি” সলঙ্গার পেশাদার সাংবাদিকদের একটি অন্যতম সংগঠন।প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সলঙ্গার ইতিহাস,ঐতিহ্য ও সম্ভাবনার নানা দিক তুলে ধরে আসছে।পাশাপাশি সমাজের অন্যায়,দুর্নীতি,উন্নয়ন কার্যক্রম ও অবহেলিত মানুষের কথা গণমাধ্যমের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে কাজ করছে।
তিনি আরও বলেন,অপসাংবাদিকতার কারণে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং এতে পেশাদার সাংবাদিকরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।তাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মানোন্নয়নে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট