1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

‎ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: ‎বগুড়া শহরে অবৈধ মাদক সেবনের দায়ে তিনজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়। ‎বৃহস্পতিবার (০৫ মার্চ) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানটি বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর চামড়া গুদাম ও সেউজগাড়ী আমতলা এলাকায় পরিচালিত হয়। ‎এ সময় ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— উত্তম বাঁশফোড় (৩০), পিতা মৃত রুখিলাল, সাং রেলওয়ে কলোনি; মো. স্বপন শেখ (২৫), পিতা মো. আমজাদ শেখ, সাং চক সূত্রাপুর; এবং মো. সবুজ (২৫), পিতা মো. আনসার আলী, সাং দাড়াইল বাজার, থানা গাবতলী।‎ভ্রাম্যমাণ আদালত আসামিদের প্রত্যেককে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট