1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় কোচিং সেন্টার পরিচালককে ছুরিকাঘাতে হত্যা - নব দিগন্ত ২৪
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

বগুড়ায় কোচিং সেন্টার পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চয়ন রাজভর (৪০) নামের এক কোচিং সেন্টার পরিচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চয়নের ভাইসহ আরো দুজন আহত হয়েছেন। নিহত চয়ন রাজভর ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার তুলা রাম রাজভরের ছেলে। তিনি স্থানীয় ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টার এর পরিচালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ি বাজার এলাকায় একটি জমি নিয়ে চয়ন রাজভরের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার রাতে তারাবিহ নামাজের পর ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষ শাহিন ফকির ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে চয়নের ওপর হামলা চালায়। হামলাকারীরা চয়নের বুকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সংঘর্ষে নিহত চয়নের ভাই নয়ন রাজভর এবং প্রতিপক্ষের আমিনুর ফকির আহত হয়েছেন। নয়ন রাজভরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত আমিনুর ফকির সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ থানা-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত শাহিন ফকির ও তার ছেলেদেরসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট