1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় এস্কেভেটরের ব্যাটারি জব্দ ও দুই দোকান মালিককে জরিমানা - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পেকুয়ায় ঝুঁকিতে ৩৫ গ্রামীণ সড়ক বর্ষায় চলাচল প্রায় বন্ধ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর বগুড়ায় পরিত্যক্ত সেচ মেশিন ঘর থেকে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু ডিমলায় ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ বগুড়ায় এস্কেভেটরের ব্যাটারি জব্দ ও দুই দোকান মালিককে জরিমানা ডিএমপির ফেব্রুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল। যশোর বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনা দিয়ে আনা কোটি টাকার পাট বীজ আটক ডিমলায় ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ সলঙ্গায় ভিজিএফ’র চাল পাচ্ছেন ১৬ হাজার ৮৪১টি পরিবার

বগুড়ায় এস্কেভেটরের ব্যাটারি জব্দ ও দুই দোকান মালিককে জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার নন্দীগ্রামে আইন অমান্য করায় এস্কেভেটরের ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ জব্দ এবং দুই দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম দক্ষিণপাড়া এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কর্তনের অপরাধে সংশ্লিষ্টদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় এস্কেভেটরের ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ জব্দ করেছেন। পরবর্তীতে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে প্যাকেটজাতকরণ ব্যতীত খোলা অবস্থায় লাচ্ছা সেমাই বিক্রয়ের অপরাধে ফটিক কনফেকশনারি ও সোহাগ ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন। সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট