1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় কলা বাগান থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় কলা বাগান থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের হরিতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রতন মিয়া ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রতন মিয়া নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে কয়েকজন কৃষক হরিতলা গ্রামের একটি কলা বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বিকেলে নিহতের স্ত্রী কোহিনুর আক্তার রিমা বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গাবতলী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, রতনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং মুখ থেকে কিছুটা জিহ্বা বের হয়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি আরও জানান পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট