1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কোটালীপাড়ার ভাঙ্গার হাটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

কোটালীপাড়ার ভাঙ্গার হাটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন

মোঃ আলী শেখ
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মোঃ আলী শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গার হাট বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় ভাঙ্গার হাট বাজারের ডগলাস রোডে সিসিলিয়া মার্কেটের ২য় তলায়, মেসার্স তালুকদার এন্টারপ্রাইজের সত্বাধীকারী (ব্যবস্থাপনা পরিচালক) আল ইমরান এ এজেন্ট ব্যাংকিং এর প্রধান দায়িত্বে থেকে পরিচালনা করবেন।

এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মাহমুদুল হাসান এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি টেকেরহাট শাখার মাদারীপুর ,এর সভাপতিত্বে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোঃ সরোয়ার হোসেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বরিশাল জোন বরিশাল বক্তব্য প্রদান করেন। সাথে উপস্থিত ছিলেন আব্দুল হালিম খান (প্রিন্সিপাল অফিসার টেকেরহাট শাখা ও মোহাম্মদ আশরাফুল ইসলাম (এজেন্ট ডেভেলপমেন্ট অফিসার) টেকেরহাট শাখা,মাদারীপুর। পরবর্তীতে ফিতা কেটে উক্ত ব্যাংকিং সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে মনজুরুল ইসলাম মোর্শেদ সঞ্চালনা করেন।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক হাজী হাবিবুর রহমান শেখ, ভাঙ্গার হাট বাজারের সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ বারৈ।আরো উপস্থিত ছিলেন ইশিবপুর বাজার এজেন্ট ইন চার্জ মুন্না মাতুব্বর, এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক একটি আন্তর্জাতিক মানের অর্থনৈতিক প্রতিষ্ঠান, আমরা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের আউটলেট আমাদের দোরগোড়ায় পাওয়ার কারণে আমাদের বাজার ব্যবসায়ী হতে শুরু করে সকল মহলের লোকজন সহজভাবে ব্যাংকিং সেবা নিতে পারবে।
এর আগে মোঃ রুহুল আমিন তালুকদার, মহাগ্রন্থ আল কুরআনের দুটি সূরা তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ও সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দের মধ্যহভোজের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট