
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ ২৪ মার্চ ২০২৬ তারিখে পুলিশ সুপারের কার্যালয়, খুলনায় এএসআই(সঃ) হতে এসআই(সঃ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করেন খুলনা জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), খুলনা।
খুলনা জেলা পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে বদ্ধপরিকর।