1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর মনিরামপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ২, নিহত - ২ - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর মনিরামপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ২, নিহত – ২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর বাজারস্থ হাসপাতাল মোড়ে দুপুর ২.৩০ মিনিটের দিকে মালবাহী ট্রাক ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ২জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার সময় ভ্যানে দুইজন মহিলা ও একটি শিশু ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে যশোরগামী মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যান সড়ক পারাপার হওয়ার চেষ্টাকালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ভ্যানটি চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও হাসপাতালে নেওয়ার পর অপর একজন যাত্রী নিহত হন।
নিহতরা হলেন, মনিরামপুর উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) ও মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫)। আহতরা হলেন, নড়াইল জেলার জাহির হোসেন’র স্ত্রী মিম খাতুন (২২) ও তার ০১বছর বয়সী শিশু কন্য। তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মনিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহদের হাসপাতালে পাঠানোর পর রুপা নামে অপর এক গৃহবধু মারা যান।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগিতায় য়াতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট