1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
চলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমের রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার

যশোর শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার রামপুরে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরুষকার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ শে মার্চ ২০২৬) দিনব্যাপী এ অনুষ্ঠান টি ৯নং উলাশি ইউনিয়নের রামপুর প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে সকাল থেকে
সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক মিন্টু, যুবদল নেতা লাল্টু,যুদল নেতা জাহাঙ্গীর খাদেম,জামাল হোসেনসহ রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং এলাকার স্থানীয় মুরুব্বিয়ানগণ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গ্রামবাংলার হারিয়ে যাওয়া খেলাধুলা পুনরুজ্জীবনের মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট