1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডাইমন্ড সহ ভারতীয় নাগরিক আটক যশোর শার্শা উপজেলার পিআইও রঞ্জুর বিরুদ্ধে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ তদন্তের দাবি বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর বগুড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বগুড়া শিবগঞ্জে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার ১০ টি মাদক মামলার আসামী জাফর হাওলাদার ২৮ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ খুলনা ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৯,১৮০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ

যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কোন অপরাধীকে ধরতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত গভীর রাতে বেনাপোল কার্গোভেহিকেল টার্মিনালের পিছন থেকে এই বিস্ফোরকের চালান উদ্ধার করে। ঘটনার পর থেকে সন্দেহভাজনরা পলাতক রয়েছে।

উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে, ভারতীয় মসলা বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম ও পটাশ বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান,তারা গোঁপন সংবাদ পায় সন্ত্রাসী কার্যকালপের উদ্দেশ্যে বড়আঁচড়া গ্রামের বেনাপোল কার্গোবেহেভিকেল টার্মিনালের পিছনে বিস্ফোরক দ্রব মজুদ করা হচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে বড়আঁচড়া গ্রামের ছোবহানের বাড়ির পাশে  ফুলবাগান থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়।এর আগে সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বিস্ফোরক পাউডার গুলো রাতেই থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। কারা জড়িত খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। ছোবহান বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামের ওম্বর বিশ্বাসের ছেলে।

এদিকে স্থানীয়রা জানান, বন্দরের গা ঘেষে বসত বাড়ি বা নানান স্থাপনা থাকায় অপরাধীদের আড্ডা ও সন্ত্রাসী কার্যকলাপের সুযোগ তৈরী হলেও বন্দরের নজর নেই। এসব স্থাপনার কিছু কিছু অধিগ্রহন চললে তা শেষ হতে বছরের পর বছর সময় লেগে যায়।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, বন্দর সম্প্রসারনে আশপাশের স্থাপনা অধিগ্রহনের কাজ চলমান রয়েছে। বন্দরের আশপাশে অবৈধ বিস্ফোরক দ্রব সংরক্ষন প্রতিরোধ বা যে কোন ধরনের অপরাধ মুলক কার্যক্রম বন্ধে বন্দর কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। তবে নিরাপত্তা বাড়াতে পুলিশের সহযোগীতা আবারও  চাওয়া হবে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন জানান, টার্মিনালের পিছনে সোবহানের বাড়ির পাশে ফুলবাগান থেকে এসব বিস্ফোরক দ্রব উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরক মজুদের সাথে কারা সম্পৃক্ত বা কি উদ্দেশ্য আনা হয়েছিল তা খতিয়ে দেখবে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট