1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ৯ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড - নব দিগন্ত ২৪
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

যশোর বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ৯ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
‎যশোরে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।

‎বুধবার ০৮ এপ্রিল ২০২৬ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল ও ঘিবা বিওপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ০৩ টি শাড়ী, ৪২ টি চকলেট, ৯৭ টি ঔষধ এবং ৪৩৬ টি কসমেটিক্স সামগ্রী আটক করে।

‎বিজিবি জানায়,আটককৃত মালামালের মূল্য ৯,১৬,৫৫০/-(নয় লক্ষ ষোল হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট