1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনা রেঞ্জে ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে এপ্রিল ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

খুলনা রেঞ্জে ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে এপ্রিল ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মনা যশোর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
খুলনা রেঞ্জের এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ মাসের অপরাধ পর্যালোচনা সভা ০৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম।

সভায় ডিআইজি মহোদয় খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণকে নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি কিশোর গ্যাং প্রতিরোধ, মানব পাচার রোধ, মামলা তদন্তের মানোন্নয়ন, তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন—
জনাব তোফায়েল আহাম্মেদ, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স), খুলনা রেঞ্জ অফিস,
জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), খুলনা রেঞ্জ অফিস;
জনাব মোঃ হাতেম আলী, পিপিএম-সেবা, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা;
জনাব শুক্লা সাহা, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ), খুলনা;
জনাব মোহাম্মদ জাকারিয়া, অ্যাডিশনাল ডিআইজি, হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়ন, খুলনা।

এছাড়াও খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ এবং খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট