1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রাজু এন্টারপ্রাইজ - নব দিগন্ত ২৪
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রাজু এন্টারপ্রাইজ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

জাহিদ হাসান
নাটোর
রাজশাহী প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে রাজু এন্টারপ্রাইজ (কয়েন বাজার আউটলেট)। উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ রাজু আহম্মেদকে সম্মাননা প্রদান করা হয়েছে। আয়োজিত এজেন্ট মিট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আবু জুয়েল। এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোর রিজিওনাল ম্যানেজার, বড়াইগ্রাম উপজেলার সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ নুরে-ই আলম এবং উপজেলার মাস্টার এজেন্ট দোলেনা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ দৌলত উজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ রাজু আহম্মেদ বলেন, গ্রাহকদের আস্থা ও সহযোগিতাই আমাদের এ অর্জনের মূল ভিত্তি। ভবিষ্যতে আরও উন্নত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের মাধ্যমে এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
তিনি আরো জানান, গ্রাহকদের দোরগোড়ায় সহজ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট