1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঝিকরগাছার হাজিরবাগ ৮০০ লিটার তেল মজুত: মজুত কারীকে ৬০ হাজার টাকা জরিমানা - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঝিকরগাছার হাজিরবাগ ৮০০ লিটার তেল মজুত: মজুত কারীকে ৬০ হাজার টাকা জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার হাজীরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে বলে জানা। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে পরিচালিত এ অভিযানে জনৈক আব্দুল জব্বারের নিকট থেকে ৪ ব্যারেল ডিজেল (প্রতিটি ২০০ লিটার, মোট ৮০০ লিটার) মজুত অবস্থায় পাওয়া যায়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাফফাত আরা সাঈদ।

অভিযুক্ত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি পার্শ্ববর্তী শার্শা উপজেলার জোহরা ফিলিং স্টেশন থেকে উক্ত জ্বালানি তেল সংগ্রহ করেছেন।

অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৩ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এ সময় জব্দকৃত ৮০০ লিটার জ্বালানি তেল নিকটস্থ মফিজ ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের জিম্মায় প্রদান করা হয়। পরবর্তীতে পেট্রোল পাম্পের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাফফাত আরা সাঈদ বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট