1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, পেকুয়া উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে সাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমদ।

জানা গেছে, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের জন্য সাগরে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে জেলেরা কর্মহীন হয়ে পড়ায় তাদের জীবিকা নির্বাহে সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে মগনামা ইউনিয়নের ৯৩১ জন নিবন্ধিত জেলে পরিবারের প্রত্যেককে ৭৭ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ চৌধুরী বলেন, “সরকার সবসময় জেলেদের কল্যাণে কাজ করে যাচ্ছে। মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা যাতে খাদ্য সংকটে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এই সহায়তা প্রদান করা হচ্ছে। আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পর্যায়ক্রমে সকল তালিকাভুক্ত জেলের মাঝে এই চাল বিতরণ নিশ্চিত করছি।”

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দু রাজ্জাক জানান, প্রকৃত জেলেদের সঠিকভাবে যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কোনো ধরনের অনিয়ম ছাড়াই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বদিউল আলমসহ ইউপি সদস্যবৃন্দ—আমির উদ্দিন, মোকতার আহমদ, কাসেম উদ্দিন, নজরুল ইসলাম, ছরওয়ার উদ্দিন ও মহিউদ্দিন। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনের সদস্য মনোয়ারা বেগম, আন্জুমান আরা এবং সুমি আক্তার উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।

স্থানীয় জেলেরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিষেধাজ্ঞার সময়ে এই খাদ্য সহায়তা তাদের পরিবারের জন্য বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট