1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
অসহায় দম্পতির হাতে ছাগল তুলে দিলেন "প্রিয় সলঙ্গার গল্প" সংগঠন - নব দিগন্ত ২৪
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় ইউএনও’র সহায়তায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন অসহায় দম্পতির হাতে ছাগল তুলে দিলেন “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠন ডিমলায় মসজিদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধে আদালতের রায়ে নিষ্পত্তি ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে,খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জে হাজারো নেতাকর্মীর ঢল সলঙ্গায় দীর্ঘদিনের রাস্তার দুর্ভোগ কাটিয়ে সস্তি ফিরল জনজীবনে বগুড়া আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত

অসহায় দম্পতির হাতে ছাগল তুলে দিলেন “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সলঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”। অসহায় ও সম্বলহীন বৃদ্ধ দম্পতি ওয়াহেদ-রহিমার জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে তাদের হাতে একটি ছাগল তুলে দিয়েছেন সংগঠনটি।
সলঙ্গা থানা সদর কুঠিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালের পরিত্যক্ত ভবনে মানবেতর জীবনযাপন করছেন এই দম্পতি।বার্ধক্যের ভারে ন্যুব্জ,নেই কোনো আয়-রোজগারের পথ।ঠিক এমন কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন “প্রিয় সলঙ্গার গল্প” পরিবার।
আজ শনিবার সকাল ৮টায় সংগঠনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ছাগলটি তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন,সংগঠনের চীফ এডমিন শাহ আলম মাস্টার,সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল,সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকার,উপদেষ্টা আব্দুস সালাম মাস্টার,সাংবাদিক আনিছুর রহমান এবং মডারেটর শাহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি কেবল একটি সহায়তা নয়,বরং এই ছাগলটি ভবিষ্যতে তাদের আয়ের একটি ছোট মাধ্যম হিসেবেও ভূমিকা রাখবে।
উল্লেখ্য,এর আগেও গত ঈদুল ফিতরে “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠনটি এই দম্পতির পাশে দাঁড়িয়ে ঈদ উপহার হিসেবে এক বস্তা চাল, শাড়ি-লুঙ্গি,পাঞ্জাবি,গরুর মাংস, পোলাও এর চাল,তেল,চিনি,লাচ্ছা, লবণ,আলু,পেঁয়াজ,সাবান ও দুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।
স্থানীয়দের মতে,এমন উদ্যোগ সমাজে মানবিকতার চর্চাকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট