1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় ইউএনও মোঃ ইমরানুজ্জামান-এর সফল এক বছর পূর্ণ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

ডিমলায় ইউএনও মোঃ ইমরানুজ্জামান-এর সফল এক বছর পূর্ণ

মোঃ মামুন
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃমামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোঃ ইমরানুজ্জামান-এর যোগদানের এক বছর পূর্ণ হলো। গত এক বছরে তিনি উপজেলার প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়ন, জনসেবা নিশ্চিত করা এবং স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রেখে সাধারণ মানুষের মাঝে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছেন।

গত বছরের ‘৭ই মে’ তিনি ডিমলায় দায়িত্ব গ্রহণ করেছিলেন। এরপর থেকে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। বিশেষ করে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর স্বচ্ছতা নিশ্চিত করা এবং স্থানীয় বিরোধ মীমাংসায় তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
সাধারণ মানুষের অভিযোগ শোনা এবং তা দ্রুত প্রতিকারে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। তার দপ্তরে সেবা নিতে আসা মানুষ কোনো হয়রানি ছাড়াই সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন।
উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের গুণগত মান বজায় রাখতে নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি করেছেন। এতে কাজের স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।
উপজেলা জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করেছেন।
সরকারের দেওয়া ঘর এবং বিভিন্ন ভাতা বিতরণে সঠিক সুবিধাভোগী নির্বাচনে তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছেন।
যোগদানের এক বছর পূর্তি উপলক্ষে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় সুধীমহল তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, সামনের দিনগুলোতেও তিনি একই উদ্যমে ডিমলা উপজেলার উন্নয়নে কাজ করে যাবেন।উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন এর রহমত আলী নামে এক বৃদ্ধ বলেন যে অনেক দিন ধরে বয়স্ক ভাতা না-হওয়ায় নির্বাহী অফিসার এর কাছে গেলে তিনি চেয়ারম্যান এর সহযোগীতায় আমার কাজটা হয়ে যায় ।গয়াবাড়ী ইউনিয়ন এর বকুল হোসেন বলেন সড়ক দুর্ঘটনায় আমার একটি পা ভেঙে যাওয়ায় ইউএনওর কাছে গেলে তিনি নিজ অর্থায়নে আর্থিক সহায়তা প্রদান করেন। জটুয়া খাতা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এক প্রতিবন্ধী এস এস সি পরীক্ষার্থী বাবু হোসেন এর পিতা মোঃ নজরুল ইসলাম বলেন আমার ছেলে পরীক্ষায় লিখতে অক্ষম হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার এর সহযোগিতায় পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে শ্রুতি লেখক এর ব্যবস্থা করেন দেন।আমার ছেলে বর্তমানে পরীক্ষা দিতেছে।
এ বিষয়ে মোঃ ইমরানুজ্জামান জানান, উপজেলা পরিষদে আগত প্রতিটি সাধারণ মানুষকে তাদের চাহিত সেবা দিতে সর্বোচ্ছ চেষ্টা করেছি। সামনের দিনগুলোতে সেবা প্রদানের এ পরিধিকে আরও বাড়াতে চাই।এছাড়া সরকারের ভাবমূর্তি সর্বোচ্চ অক্ষুণ্ণ রাখতে উপজেলা প্রশাসন ডিমলা বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট