1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সলঙ্গার বকুল তলায় কচুরিপানা দেখতে প্রকৃতি প্রেমীদের ভীড় - নব দিগন্ত ২৪
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

সলঙ্গার বকুল তলায় কচুরিপানা দেখতে প্রকৃতি প্রেমীদের ভীড়

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের বকুলতলা ব্রিজের নিচে ফুলজোড় নদী যেন এখন এক অন্যরকম রূপে সেজেছে। নদীর বুকে জমে থাকা কচুরিপানা তৈরি করেছে সবুজের বিশাল চাদর। দূর থেকে দেখলে মনে হয়,যেন প্রকৃতি নিজেই সাজিয়েছে এক নান্দনিক বিনোদন কেন্দ্র।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার প্রকৃতি প্রেমী ছুটে আসছেন পানির উপর দিয়ে হাঁটা এই ব্যতিক্রমী সৌন্দর্য উপভোগ করতে। কেউ ছবি তুলছেন,কেউ ভিডিও করছেন,আবার কেউ পরিবার-পরিজন নিয়ে কাটাচ্ছেন আনন্দঘন সময়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে এই সবুজ সৌন্দর্যের অসংখ্য ছবি ও ভিডিও।
তবে সৌন্দর্যের পাশাপাশি বাড়ছে শঙ্কাও।কচুরিপানার ঘন স্তরের কারণে নদীর প্রকৃত গভীরতা বোঝা কঠিন হয়ে পড়েছে।অসতর্কভাবে চলাচল বা ছবি তুলতে গিয়ে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।স্থানীয়দের অনেকেই মনে করছেন,দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সতর্কতামূলক ব্যবস্থা ও প্রশাসনের নজরদারি।
প্রকৃতির এই ব্যতিক্রমী রূপ যেমন মানুষকে আনন্দ দিচ্ছে,তেমনি সচেতনতার বার্তাও দিচ্ছে সৌন্দর্য উপভোগের পাশাপাশি নিরাপত্তার দিকেও থাকতে হবে সমান গুরুত্ব।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট