1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

মনা যশোর
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ইং-০৩/০১/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৯:০০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর সাকিনস্থ ইসহাক সড়ক সংলগ্ন হুদা মেমোরিয়াল এর পাশে সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে পাকা রাস্তার উপর ভিকটিম জনৈক আলমগীর হোসেন (৫৫) তার নিজ ব্যবহৃত মোটরসাইকেল যোগে পৌছা মাত্রই পিছন থেকে অনুসরন করতে করতে আসা অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে চলন্ত মটর সাইকেল থেকে মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করিয়া জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করে।

পূর্বে ডিবি যশোরের এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় চৌকস টিম আলমগীর হত্যার মুল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুক (৩০), মনিরুল ইসলাম (২৮) সহ ০৫ জন আসামী গ্রেফতার করে।

আসামীদের স্বীকারোক্তি মুলক জবানবন্দি ১৬৪ এর দেওয়া তথ্য মতে ইং- ০৭/০৫/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০৩:১০ ঘটিকার সময় ডিবি যশোরের এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম, এসআই(নিঃ) কামাল হোসেন, এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় ০১ টি চৌকস টিম কোতয়ালী থানাধীন শংকরপুর এলাকা হতে অত্র মামলার গুরুত্বপূর্ণ আসামী রাকিব@ ভাইপো রাকিব (৩০) কে গ্রেফতার করে। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক সহ সর্বমোট ২৭টি মামলা রয়েছে।

আসামীকে ইং ০৭/০৫/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ধৃত আসামী বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ

১। রাকিব@ ভাইপো রাকিব(৩০)
পিতা-কাজি তৌহিদ হোসেন
মাতা-ফয়জুর নাহার বেবি
সা- শংকরপুর
থানাঃ- কোতোয়ালী
জেলাঃ- যশোর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট