
স্টাফ রিপোর্টার : আতিকুর রহমান :
বগুড়ার আদমদীঘি উপজেলায় খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত এ কর্মসূচির আওতায় উপজেলার জিনইর গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন বড়খাড়ি খাল পুনঃখননের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
রোববার (১০ মে) সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
পরে ঈদগাহ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার ও গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, যুবদল নেতা এসএম জুয়েল রানা, ইউপি সদস্য তাইজুল ইসলাম তাজু, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন তোফা, সানোয়ার হোসাইন, ফেরদৌস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জানা গেছে, এ কর্মসূচির আওতায় জিনইর গ্রামের ঈদগাহ বড়খাড়ি খাল থেকে দত্তবাড়িয়া হয়ে সাওইল অভিমুখী খাল পুনঃখননের পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয়দের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি ও পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।