
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ইং- ১১/০৫/২০২৬ খ্রিঃ বেলা ১১:৪৫ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে জেলা পুলিশের আয়োজনে যশোর জেলায় ৮০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ (আট) জন প্রশিক্ষণার্থীদের সহিত জেলা পুলিশের কার্যক্রমের উপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ), যশোর।
সভায় নবাগত ৮০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে তৈরি করা একটি প্রেজেন্টেশন দেখানো হয়।
পরবর্তীতে জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জন্য মুক্ত আলোচনা ব্যবস্থা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় জেলায় নবাগত ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সকল প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং একই সাথে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সর্বশেষ তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্ম জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) যশোর , জনাব মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), যশোরসহ ৮০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে যশোর জেলায় আগত বিভিন্ন ক্যাডারের সদস্যবৃন্দ।