1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোলে ১০০ বোতল ফেন্সিডিল মামলায় চিহ্নিত মাদক কারবারি মামনী খাতুনের যাবজ্জীবন - নব দিগন্ত ২৪
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

যশোর বেনাপোলে ১০০ বোতল ফেন্সিডিল মামলায় চিহ্নিত মাদক কারবারি মামনী খাতুনের যাবজ্জীবন

মনা যশোর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
বে যশোর বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি মামনী খাতুনকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মামনী খাতুন বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।

বুধবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক মোসাঃ ফৌজিয়া হাফহা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বড় আচড়া গ্রামের বাগে জান্নাত এলাকার পেছনে অবস্থিত মামনী খাতুনের দুই তলা বাড়িতে অভিযান চালায় বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন ৪৯/বি কোম্পানি আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম।

সকাল ১১টার দিকে বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের শোবার ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে থানার এসআই সৈয়দ আলমগীর হোসেন মামনী খাতুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার এ রায় দেন। রায় ঘোষণার পর বিচারক দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট