1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়ায় নবাগত ওসি'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় - নব দিগন্ত ২৪
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

জি.এম স্বপ্না, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার নবাগত ওসি আবু ফাত্তাহ মোঃ মনিরুজ্জামান মন্ডলের সঙ্গে উল্লাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক,সন্ত্রাস, ধর্ষণ,নারী নির্যাতন,বাল্যবিবাহ ও চাঁদাবাজির মতো সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব। সভায় আরও বক্তব্য রাখেন, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি আনিসুর রহমান লিটন,সাধারণ সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি মঈনুল হোসাইন,ইন্সপেক্টর (তদন্ত) রুপু কর,দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি আব্দুস সাত্তার,দৈনিক সংবাদ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি সাহারুল হক সাচ্ছু, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ সাহান,আনন্দ টিভির জেলা প্রতিনিধি শিশির আলম, সাপ্তাহিক জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজুল ইসলাম সবুজ, দৈনিক সরেজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল হাকিম মানিক,বিজয় টিভির উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক নয়াদিগান্তের উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম,সাংবাদিক বায়েজিদ হোসেন,হীরা সরকার ও আল মাহমুদসহ অনেকেই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
নবাগত ওসিকে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নির্মূল,ইভটিজিং, চুরি-ছিনতাই ও বিভিন্ন পয়েন্টে ভাসমান পতিতাবৃত্তি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করার পরামর্শ দেন সাংবাদিক মহল। এ সময় ওসি মাদক নির্মূলে জিরো ট্রলারেন্স ঘোষণা করার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে ন্যায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট