1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া সদর থানাধীন কৌচড় বাজার এলাকায় ‘সবুজ বাংলা এগ্রো ইন্ডাষ্ট্রিজ’ নামের একটি সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ ডাকাত দল কারখানায় ঢুকে তিন কর্মচারীকে হাতপা ও মুখ বেঁধে জিম্মি করে প্রায় ৪ লাখ ৬৬ হাজার টাকার মালামাল লু-ট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানার ব্যবস্থাপক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আব্দুল বাতেন (৫০), পিতা-মৃত জামিল উদ্দিন খান, বগুড়া সদর থানায় একটি লিখিত অ’ভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা একদল ডা-কা-ত কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করে। তারা সেখানে থাকা তিন কর্মচারীকে বেঁধে জিম্মি করার পর কারখানার ১০০ কেভি ট্রান্সফরমারের যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার, তামার খোলা তার, নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। পরে ডাকাতরা ট্রাক বা অন্য কোনো যানবাহনে করে মালামাল নিয়ে পালিয়ে যায়। লু-ট হওয়া মালামালের মধ্যে রয়েছে—১০০ কেভি ট্রান্সফরমারের যন্ত্রাংশ, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা এলটি ৭০ আরএম বৈদ্যুতিক তার ৬০ হাজার টাকা; ২৬ কেজি তামার খোলা তার ৩৬ হাজার টাকা এবং নগদ ২০ হাজার টাকা। এছাড়া দুটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল ফোন, দুটি টর্চলাইট, জামাকাপড়, চশমা, মোবাইল চার্জার ও তিনটি তালা-চাবিও লুট হয়েছে। সকালে বিষয়টি জানাজানি হলে কারখানা কর্তৃপক্ষ ও কর্মচারীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। অজ্ঞাতনামা ডাকাতদের সন্ধান না পেয়ে পরে থানায় লিখিত অভিযোগ করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অ-ভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট