1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
তাড়াশের ঝুরঝুরি বাজারে ভিলেজ ডিজিটাল বুথ এর উদ্বোধন - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশের ঝুরঝুরি বাজারে ভিলেজ ডিজিটাল বুথ এর উদ্বোধন চলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমের রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান

তাড়াশের ঝুরঝুরি বাজারে ভিলেজ ডিজিটাল বুথ এর উদ্বোধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ডিজিটাল ও ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঝুরঝুরি বাজারে ভিলেজ ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়েছে।
গতকাল তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজারের তালুকদার মার্কেটে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়।
এ বুথের মাধ্যমে বিমান ও ট্রেনের টিকিট,দূরপাল্লার বাসের টিকিট, ডিজিটাল ভূমি সেবা,মোবাইল ব্যাংকিং, ডিজিটাল জন্মনিবন্ধনসহ বিভিন্ন ধরনের অনলাইন ও আর্থিক সেবা পাওয়া যাবে।এর ফলে স্থানীয় বাসিন্দাদের এসব সেবা নিতে দূরদূরান্তে যাওয়ার ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব রফিকুল ইসলাম (শফি) তালুকদার। বিশেষ অতিথি ছিলেন,জয়তুন বিজনেস সলিউশনের হেড অব অপারেশন সরোয়ার খান সুমন এবং সিরাজগঞ্জ জেলা ম্যানেজার রাশেদ খান।আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,মাধাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.সাইদুর রহমান।
ডিজিটাল বুথের স্বত্বাধিকারী মিলন তালুকদার স্বাগত বক্তব্যে বলেন, এখানে সব ধরনের সেবা পেতে কাউকে অতিরিক্ত ফি দিতে হবে না।সাধারণ মানুষের কাছে মানসম্মত ই-সেবা পৌঁছে দেয়াই আমার লক্ষ্য ও উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,তালুকদার স্টোরের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস সাত্তার আকন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট