1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের ও তানিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজৈরে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের ও তানিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

মেহেদি হাসান সোহেল, স্টাফ রিপোর্টার

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের মরিয়ম বেগম কর্তৃক উদ্দেশ্য প্রনোদিত ভাবে দায়েরকৃত মিথ্যা, বানোয়াট, মামলার ২নং আসামী তানিয়া বেগমকে গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
১০জানুয়ারি সন্ধ্যায় উক্ত সংবাদ সম্মেলনে তানিয়া বেগমের দুলাভাই নুরুজ্জামান সরদার সাংবাদিকদের বলেন তানিয়া বেগমের স্বামী লালচাঁন মাতুব্বর গত তিন বছর আগে ইতালী যান এবং তিনি বৈধতার কাগজ পত্রও পেয়ে গেছে। তিনি এখন ইতালীতে বৈধ ভাবেই বসবাস করছে। লালচাঁন মাতুব্বর ইতালী যাওয়ার সময় তার তার জায়গা জমি এমনকি তার বসত বাড়ীটিও বিক্রি করে ইতালী যান, বিধায় তানিয়া বেগম তার দুটি শিশু সন্তান নিয়ে ঐ গ্রামের একটি বাড়ীতে ভাড়া থাকেন। গত বছর মরিয়ম বেগমের ছেলে নুর আমিন খালাসী লিভিয়া হয়ে ইতালী যাওয়ার উদ্দেশ্যে বাড়ী ত্যাগ করেন। সে সময় তানিয়া বেগম নিজের নামে এন,জি ও থেকে পঞ্চাঁশ হাজার টাকা তুলে মরিয়ম বেগমকে ধার দেন তাকে সাহায্য করার জন্য। কিন্ত মরিয়ম বেগম আজ পর্যন্ত তানিয়া বেগমকে টাকা টা ফেরৎ দিতে পারেন নি। ইদানিং তানিয়া বেগম মরিয়ম বেগমের কাছে টাকা চাইতে গেলে মরিয়ম বেগম তানিয়া বেগমকে টাকা না দিয়ে বরং উলটা বিভিন্ন কায়দায় হুমকি দিয়ে ভয় ভীতি দেখাতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় মরিয়ম বেগম তার ছেলের দালাল কে ব্যাংকের মাধ্যমে পাঠানো টাকার রশিদ ইসু করে তানিয়া বেগমকে লিভিয়ার মাফিয়া অপবাদ দিয়ে মাদারীপুর কোর্টে একটি মানব পাচারের মামলা দায়ের করেন।
কয়েকদিন পর আরেকটা মামলা করে। অথচ মানব পাচার কিংবা টাকা পয়সা লেনদেনের সাথে কোন ভাবেই তানিয়া বেগম জড়িত নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত গ্রামবাসী বলেন, তানিয়া বেগম সৎ নিষ্ঠাবান, ও প্রতিবেশী পরায়ন একজন মহিলা তার বিরুদ্ধে যে অপোবাদ দেয়া হয়েছে, আমরা কোন মতেই তাহা বিশ্বাস করি না। প্রশাসনের কাছে আমরা তানিয়া বেগমের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বাকী আসামিদের হয়রানি না করার আহবান জানাই এবং এই মামলার সঠিক, সুস্থ তদন্ত করে দোষি দের শাস্তি দাবী করছি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট