1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শায় ডেভিল হান্ট অপারেশনে আওয়ামীলীগ কর্মী ও একজন পরোয়ানাভূক্তসহ আটক-৫ - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

যশোর শার্শায় ডেভিল হান্ট অপারেশনে আওয়ামীলীগ কর্মী ও একজন পরোয়ানাভূক্তসহ আটক-৫

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ
যশোরের শার্শায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৪ জন। আওয়ামীলীগ কর্মী ও একজন মানব পাচার মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ভোর রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানান শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম রবিউল ইসলাম।

গ্রেফতারকৃতরা হচ্ছেন আওয়ামীলীগ কর্মী উপজেলার মাটিপুকুর গ্রামের মৃত পাঞ্জাব আলী বিশ্বাসের ছেলে খোরশেদ আলম (৫২), একই গ্রামের আব্দুল আলীমের ছেলে রেজাউল ইসলাম (৫১), উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আঃ রহিমের ছেলে ওয়াসিম (৪২), একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মশিয়ার রহমান (৪৮) এবং মানব পাচার মামলার পরোয়ানাভূক্ত আসামী পানবুড়ি গ্রামের রহমতুল্লা রহমতের ছেলে হেকমত আলী (৪৫)।

ওসি কে. এম রবিউল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে।

এর মধ্যে ৪ জন আওয়ামীলীগ কর্মী এবং একজন মানব পাচার মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি। বুধবার দুপুরে আটককৃতদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট